প্রথমবারের মতো এশিয়া কাপ খেলতে নেমে পাকিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে হেরে গেছে নেপাল। ৩৪৩ রানের পাহাড়সম টার্গেট তাড়া করতে নেমে পাকিস্তানের বোলিং তাণ্ডবে ১০৪ রানেই গুটিয়ে গেছে রোহিত পৌডেলের দল। ২৩৮ রানের বড় জয়ে এশিয়া কাপের শিরোপার মিশনে একধাপ এগিয়ে গেল পাকিস্তান।